৩ ধাপে মচমচে রূপচাঁদা ফ্রাই

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভাত, খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে মজাদার রূপচাঁদা ফ্রাই বেশ জমে যায়। বাসায় অতিথি আসলেও আইটেমটি পরিবেশন করতে পারেন। মচমচে ও পারফেক্ট রূপচাঁদা ফ্রাই করার পদ্ধতি জেনে নিন।

Manual7 Ad Code

১। মাছ আস্ত রেখেই পরিষ্কার করে নিন। এজন্য কাঁচি দিয়ে ফুলকোর অংশ সাবধানে কেটে ভেতরের ময়লা বের করে নিন। দুই পাশের ধারালো পাখনার অংশ ফেলে দিন। লেজ ছোট করে কেটে নিন। এরপর ভালো করে ধুয়ে ছুরি দিয়ে দুই দিকে বেশ কয়েকটি স্থানেচিড়ে নিন। এতে মসলা ও তেল ভালো মতো প্রবেশ করবে ভেতরে।

২। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও সামান্য আদা বাটা ও রসুন বাটা দিয়ে মেখে নিন মাছের দুইদিক। একটু সময় নিয়ে মাখবেন। সামান্য সয়াসস ও ফিশ সস দিন। ম্যারিনেট করে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিটের জন্য।

Manual4 Ad Code

৩। প্যানে তেল গরম করুন। গরম তেলে মসলামাখা রূপচাঁদা দিয়ে দিন। দুই দিক উল্টেপাল্টে ভাজুন বাদামী করে। নামিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code