মিশিগানে শীত কালীন পিঠা উৎসবে মেতে উঠলো প্রবাসী বাংলাদেশিরা

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : ব‍্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব । শনিবার ওয়ারেন সিটির হুবার রোডে রয়েল বেঙ্গল ইন্ডিয়ান কুজিনে এ পিঠা উৎসবের আয়োজন করে।আনন্দঘন এই পিঠা উৎসব পরিনত হয় প্রবাসীদের এক মিলন মেলায় ।চমৎকার এই আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন । দুপুর ১২ টা থেকে রাত অবধি চলে এই পিঠা উৎসব । ভিন দেশে বসবাসরত বাংলাদেশি অধিবাসী নারীরা ঘরের তৈরি পিঠা নিয়ে উৎসবে অংশ নেন । গুড়ের সন্দেশ, নকশি পিঠা,পাঠিসাপটা, দুধপলি, ভাবা পিঠা সহ নানা জাতের, নানা পদের শীতের রসালো পিঠা নিয়ে ভরে উঠে উৎসবের প্রতিটা টেবিল । এ ছাড়াও শীত কালীন জনপ্রিয় পিঠার সাথে ছিলো চটপটি, ফুচকা, সিঙারা সহ কাপড়,গহনা এবং ফারফিউমের স্টল। উৎসবে আগত ক্রেতাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল গরম গরম ভাপা পিঠার স্বাদ নেওয়া । ক্রেতারাও প্রবাসের মাটিতে হরেক রকমের সুস্বাদু পিঠা পেয়ে অনেক খুশি ও আনন্দিত ।আয়োজক জাবেদ খান জানান, অ‍্যামেরিকায় নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ পরিচয় করিয়ে দিতেই এই পিঠা উৎসবের আয়োজন, তিনি বলেন রয়েল বেঙ্গলের আয়োজনে প্রতি বছর তাদের এই পিঠা উৎসবের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code