চূড়ান্ত হয়নি অক্সফোর্ডের টিকা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতি করোনা ভাইরাসের টিকার জন্য সারা বিশ্ব তাকিয়ে আছে। কিন্তু, এখনত্ত আবিস্কার হয়নি কোভিড-১৯ টিকা। অনেক সময় বিশ্বের অন্যান্য দেশ থেকে টিকার কথা বলা হলেত্ত তা কোন সঠিকতা পাত্তয়া যায়নি। যুক্তরাজ্য কোভিডের টিকার আবিস্কারের কথা বললেত্ত তা তারা করতে পারেনি। এ নিয়ে বিজ্ঞানিদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তবে আগামী ৩ মাসের মধ্যে নিশ্চিত হতে পারে বলে আশা করা হচ্ছে। টিকার বিস্তৃত পরীক্ষায় আরও বেশি স্বাস্থ্যকর্মীদের যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে টিকাদান কেন্দ্র স্থাপন ও সামরিক বাহিনীর সাহায্যের কথাও ভাবা হচ্ছে। জানা গেছে, কার্যকর ও সফল টিকার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছে অক্সফোর্ডের টিকাটি। অবশ্য গত মাসে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল। এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে চূড়ান্ত ধাপে থাকা পরীক্ষা বন্ধ করতে হয়েছিল। তবে গবেষকেরা পরে বলেন, ওই অসুস্থতা টিকা সংক্রান্ত ছিল না। বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার ১২৫ জন। করোনা সংক্রমণে মারা গেছেন ১০ লাখ ২৬ হাজার ৭৫৬ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code