বিএনপিই ভারতে গিয়ে দেশের কথা বলতে ভুলে গিয়েছিল: তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: বিএনপিই ভারতে গিয়ে দেশের কথা বলতে ভুলে গিয়েছিল। ভারত থেকে যা আদায় সেটি আওয়ামী লীগ ও শেখ হাসিনাই করেছেন।’ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এই কথা বলেছেন। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে তিনি এই কথা বলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকাল মির্জা ফখরুল সাহেব প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলেছেন সেটি বিএনপি এবং বেগম খালেদা জিয়ার বেলায় প্রযোজ্য।
আপনাদের মনে আছে, বেগম খালেদা জিয়া ভারত সফর থেকে আসার পর তাকে প্রশ্ন করা হয়েছিল গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিয়ে কী কথা হয়েছে। তখন বেগম জিয়া বলেছেন, আল্লাহ! আমি তো ওটা ভুলেই গিয়েছিলাম। যাদের নেত্রী ভারত সফরে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যার কথা বলতে ভুলে যায়, তারাই সবসময় ভারতকে সব দিয়েছে। কিছু আদায় করতে পারে নাই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code