শান্তি আলোচনা চায় চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনার কাঠামোর খুঁজে সৌদি আরবে চলমান আলোচনার পরও আরেক দফা এমন উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রবিবার এ খবর জানিয়েছে। শনিবার শুরু হওয়া দুই দিনব্যাপী আলোচনায় ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সিনিয়র কর্মকর্তারা অংশ নিয়েছেন।

Manual6 Ad Code

ইউক্রেন নিয়ে সৌদি আরবে এমন আলোচনা দ্বিতীয় দফা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ডেনমার্কের কোপেনেহগেনে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনার লক্ষ্য হলো ইউক্রেনে রাশিয়া যুদ্ধ কীভাবে অবসান হতে পারে, সেটির নীতির খসড়া তৈরি করা।

Manual4 Ad Code

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আশা করেন এই বৈঠকের ফলে যুদ্ধ অবসানের জন্য তার প্রস্তাবিত ১০ দফার নীতিগুলোকে সমর্থনে বছরের শেষ দিকে বিশ্বনেতাদের একটি শীর্ষ শান্তি সম্মেলন আয়োজন সম্ভব হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code