এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্ব: জাবির সভাপতি, আজহার সম্পাদক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে জাবির আহমদ সভাপতি ও আজহার উদ্দিন শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Manual1 Ad Code

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নির্বাচনী কার্যক্রম শেষে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শওকত হোসেন ও মো. তৌফিক এজদানী চৌধুরী কমিটি ঘোষণা করেন।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০১৯-২০ সেশনের কার্যকরী কমিটির সহ-সভাপতি দিলীপ পাশী, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, দপ্তর ও কোষাধ্যক্ষ মোহাম্মদ রুম্মান আহমদ, ইমরান ইমন ও কাওছার আহমদকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়।

Manual1 Ad Code

সংগঠনের সদ্য সাবেক সভাপতি সোহেল আহমদ কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য; সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন হিসেবে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ২০১৭ সালে আত্মপ্রকাশ করে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code