বগুড়ার শেরপুরে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় যুবতি আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আব্দুল ওয়াদুদ, শেরপুর (বগুড়া) :
মহান আল্লাহ তায়ালাকে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে বগুড়ার শেরপুরে মাদ্রাসার ছাত্রী পুতুল (১৪) আটক করেছে। রবিবার (১ নভেম্বর) রাত্রি ৯টায় কালিয়াকৈর থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত পুতুল শেরপুর উপজেলার বাগড়া চকপোতা গ্রামের সামছুর মেয়ে।
জানাযায়, সন্ধা ৬টায় পুতুল রানী নামের ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ তায়ালাকে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ কটূক্তি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। শত শত মুসলিম জনতা পুতুলের শাস্তি দাবিতে বাগড়া চকপোতা এলাকায় রাস্তায় বিক্ষোপ মিছিল ও বাড়ী ঘেড়াও করে। পরে শেরপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ বিষয়ে পুতুলের পিতা সামছু বলেন, পুতুল ঢাকায় আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তার শাস্তি চাই।
এ ব্যাপারে শেরপুর থানা পুলিশের এসআই সিয়াম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হবে। পুতুল ঢাকায় থাকার কারণে কালিয়াকৈর থানা তাকে আটক করেছে। বর্তমানে তিনি সেখানে আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code