ইউক্রেনের চার অঞ্চলকে সংযুক্তিকরণের অনুমোদন রুশ পার্লামেন্টের

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে রুশ পার্লামেন্ট। সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় কণ্ঠভোটের মাধ্যমে ইউক্রেনীয় অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে একীভূতকরণের ঘটনাকে আইনি বৈধতা দেন তারা। ভোটাভুটির সময় দুমার কোনও সদস্য হাউজে অনুপস্থিত ছিলেন না। ভোটদান থেকেও কেউ বিরত ছিলেন না। অঞ্চল চারটি হচ্ছে ইউক্রেনের ডনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়া। সম্প্রতি কথিত এক গণভোটে বিজয় দাবি করে এই অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code