সরকার ও মিল মালিক প্রতিপক্ষ নয়: খাদ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: সরকার ও মিল মালিকেরা একে অপরের পরিপূরক, প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। শনিবার (১০ সেপ্টেম্বর ) ঢাকার বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, মিল-মালিকরা কখন, কোথায় এবং কতটুকু চাল বিক্রি করেন সেটা তারা ছাড়া কেউ জানে না। খুচরা বিক্রেতারা চালের দাম বাড়িয়ে দিয়ে সোজা আঙুল তুলে মিল মালিকদের দিকে। তখন মিল মালিকরা চুপ করে থাকেন। কোনও প্রতিবাদ করেন না। এর ফলে সবার মধ্যে ধারণা কাজ করে যে মিল মালিকরা দাম বাড়াচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code