সিরাজগঞ্জে নৌকাডুবির ঘটনায় আরও ৪ লাশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৪ জনের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এ তিন দিনে মোট ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খাস কাউলিয়ার চর, পয়লার চর ও স্থলচর থেকে ভাসমান অবস্থায় ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ। এদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানান চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ।
নিহতরা হলেন, বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের পাশান ফকির (৬৫), কলাগাছি গ্রামের শামীম হোসেনের ছেলে নাঈম হোসেন (৪), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের শেখ কামাল মোল্লা (৪৫), জোতপাড়া গ্রামের আজিজল (৩০) ও কৈজুরী গ্রামের আফজাল (৩৮) ও আমজাদ হোসেন (৪৫)সহ ৯জনের লাশ উদ্ধার হয়েছে।
দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, বুধবার দিনভর ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বিকেল ৫টার দিকে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। বৃহস্পতিবার সকালে খাস কাউলিয়া, পয়লা ও স্থলচর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ৪ জনের লাশ উদ্ধার হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯জনে।
এর আগে মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডা. ফারুক আহাম্মদ জানান, ঈদের পরে এমন ঘটনায় পরো জেলা বাসী শোকাহত। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবার গুলোকে ২৫ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code