জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে করোনাভাইরাসের মতোই গুরুত্ব দিতে হবে: থানবার্গ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ বলেছেন, বিশ্বের উচিত করোনাভাইরাস পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া এবং একইরকমের তাগিদ নিয়ে জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলা করা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকাএ আহ্বান জানিয়েছেন তিনি। থানবার্গ মনে করেন, এককভাবে কোনও ‘সবুজ পুনরুদ্ধার পরিকল্পনা’ তৈরি করে সংকটের সমাধান করা যাবে না। এর জন্য প্রয়োজন সমন্বিত পদক্ষেপ। ২০১৮ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার দাবিতে অভিনব কায়দায় আন্দোলন শুরু করে বিশ্বব্যাপী আলোচনায় আসেন তৎকালীন ১৬ বছর বয়সী কিশোরী গ্রেটা থানবার্গ। ওই বছর ‘ইয়ুথ স্ট্রাইক’ নামক সে আন্দোলনের অংশ হিসেবে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করেছিলেন তিনি। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন।

Manual7 Ad Code

তার প্রতি সমর্থন জানিয়ে দুনিয়াজুড়ে এই আন্দোলনে শামিল হন লাখ লাখ মানুষ। শুধু তাই নয়, জাতিসংঘের জলবায়ুবিষয়ক বিশেষ অধিবেশনেও জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code