তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে: ড. ইউনূস

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তরুণ ও ছাত্ররা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। তারা প্রযুক্তিগতভাবে আগের প্রজন্মের থেকে অনেক এগিয়ে এবং নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে।

Manual4 Ad Code

শনিবার (১৭ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট-২০২৪’ এর ইনোগরাল লিডার্স অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস একথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে যুক্ত হন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম বহুপক্ষীয় কোনও অনুষ্ঠানে যোগদান।আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশ গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। মূলত এসব দেশে মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code