প্রকাশ হলো ট্রাম্পের আয়কর প্রদানের তথ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একটি কমিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছয় বছরের আয়কর প্রদানের তথ্য প্রকাশ করেছে। শুক্রবার এসব নথি প্রকাশের ফলে দীর্ঘদিন ধরে চলমান লড়াইয়ের অবসান হলো। এমন সময় এগুলো প্রকাশ হলো যখন আর মাত্র কয়েক দিন পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ গ্রহণ করবে রিপাবলিকানরা।

Manual1 Ad Code

২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের সংশোধিত আয়কর তথ্য প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টে কয়েক বছরের লড়াইয়ের সমঝোতা হয় গত মাসে। ৭৬ বছর বয়সী ট্রাম্পের এজন্য এটি বড় আঘাত। ক্ষমতায় থাকা অবস্থায় ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের দুইবার অভিশংসিত হয়েছিলেন তিনি। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে খালাস পান। ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার আগে এখন তিনি একাধিক আইনি বাধার মুখে পড়েছেন।

এই মাসের শুরুতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে সহিংসতার ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটি ফেডারেল প্রসিকিউটরদের নির্দেশ দিয়েচে ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অভিযোগ আনার জন্য।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code