‘৭৫ সালের পর এবারই সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে: প্রধানমন্ত্রী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ১৯৭৫ সালের পর ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন সবচেয়ে সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বড় বড় কথা শুনি, আন্দোলন করে সরকার হটিয়ে দেবে। তার মধ্যে জামায়াত-বিএনপি বুঝলাম। আমাদের কিছু বামপন্থী দল আছে তারাও লাফায়। তারাও আন্দোলন করবে, বিপ্লব করবে। আমাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। জনগণ, আমার দলের নেতাকর্মীরাই মানবঢাল তৈরি করে বারবার বাঁচিয়ে দিয়েছে। আমি যাতে ক্ষমতায় আসতে না পারি তার জন্য অনেক রকম চক্রান্ত হয়েছে। তারপরও আসতে আসতে এই পঞ্চম দফায় এসে গেছি। বৃহস্পতিবার) বিকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, হাজার চেষ্টা করে, মিথ্য অপবাদ ছড়িয়ে, দেশে-বিদেশে নানা তদবির করেও জনগণকে ঠেকাতে পারেনি। জনগণ সতস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নতুন ও মহিলা ভোটাররা আরও বেশি মাত্রায় এবার ভোট দিয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। বাংলাদেশটা এই ১৫ বছরে বদলে গেছে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষের আর্ত-সামাজিক উন্নয়ন হয়েছে। গ্রাম পর্যন্ত মানুষের উন্নতি হয়েছে। একটা আদর্শ নিয়ে না চললে কোনও দেশের উন্নতি করা যায় না। এই আদর্শ আমাদের শিখিয়েছে ২১, একুশে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি ত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে মহান আত্মত্যাগ দেশের মানুষ করেছে, তার মধ্য দিয়ে আজ বাংলাদেশ আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে বলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তিনি বলেন, আমরা এদেশের মানুষকে আরও উন্নত জীবন দিতে চাই। সেই পরিকল্পনা নিয়েই আওয়ামী লীগ কাজ করে যায়। মানুষের জন্য কাজ করেই বলেই আওয়ামী লীগ
আস্থা, বিশ্বাস অর্জন করেছে। যার ফলে বারবার তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code