মাদ্রিদ ছেড়ে যাওয়াটা কষ্টের: বেনজেমা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: করিম বেনজেমার বিদায়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই। তার পরেও ভবিতব্য মেনে নেওয়াটা কষ্টের। একই অনুভূতি কাজ করছে রিয়াল মাদ্রিদ লিজেন্ড করিম বেনজেমারও। মঙ্গলবার বিদায়ী অনুষ্ঠানে ফরাসি ফরোয়ার্ড জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়াটা তার জন্য কষ্টের।

১৪ বছর রিয়াল মাদ্রিদের ঐতিহ্যের অন্যতম ধারক ছিলেন বেনজেমা। ক্লাবটির লিজেন্ড হওয়ার জন্য যা প্রয়োজন তার সবটুকুই দিয়েছেন। বিদায়কালে বলেছেন, তিনি চেয়েছিলেন তার ক্যারিয়ারটা শেষ হোক মাদ্রিদেই। তাহলে কেন সেটা হলো না? এর ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘আজকের দিনটা মন খারাপের। কারণ ক্লাব ছেড়ে যেতে হচ্ছে। এটা আমার জন্যে কষ্টের। আমার মধ্যে একটা স্বপ্ন কাজ করছিল- সেটা হলো মাদ্রিদের হয়ে চুক্তি করা, এখানেই ক্যারিয়ারের ইতি টেনে দেওয়া। কিন্তু জীবন অনেক সময় অন্য সুযোগও এনে দেয়।’

Manual6 Ad Code

বেনজেমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে আয়োজনটা করা হয় মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে। সেখানে বিদায়ী ভাষণে ক্রিস্তিয়ানো রোনালদোর সাবেক সতীর্থ বলেছেন, ‘চলে গেলেও আমি সব সময় মাদ্রিদের ম্যাচ দেখবো। আর দর্শকদেরও ধন্যবাদ, যারা আমাকে ভালো খেলতে প্রেরণা জুগিয়েছে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code