গাজা ইস্যুতে মতপার্থক্য, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
হালা রাহরিতছবি: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র পদত্যাগ করেছেন। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের বিষয়ে ওয়াশিংটনের নীতির সঙ্গে মতপার্থক্যের জের ধরে পদ ছাড়লেন তিনি।

Manual6 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্রের নাম হালা রাহরিত। তিনি আরবি ভাষার মুখপাত্র ছিলেন। গাজা নিয়ে মার্কিন নীতির প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া তৃতীয় ব্যক্তি তিনি।

চলমান সংঘাতে যেভাবে ‘হারতে’ পারে ইসরায়েলমার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা আছে, হালা রাহরিত দুবাইয়ের আঞ্চলিক গণমাধ্যম কেন্দ্রের (হাব) উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। প্রাই দুই দশক আগে মন্ত্রণালয়ে যোগ দিয়েছিলেন হালা রাহরিত। শুরুতে তিনি রাজনৈতিক ও মানবাধিকার কর্মকর্তা হিসেবে কাজ করতেন।

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক বার্তায় হালা রাহরিত বলেন, ‘টানা ১৮ বছর আমি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছি। চলতি এপ্রিলে পদত্যাগ করেছি। গাজা নীতি নিয়ে মতপার্থক্য থাকায় চাকরি ছেড়েছি আমি।’

Manual2 Ad Code

গাজায় চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের নীতি সমর্থন করতে না পারায় মাসখানেক আগে পদ ছাড়েন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তা অ্যানেল সিলাইন। এর আগে গত অক্টোবরে একই কারণে পদত্যাগ করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা জোস পল।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code