ভিসা ও গ্রিন কার্ড স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ১ লাখ ৭০ হাজার বিদেশি কর্মপ্রার্থীদের ভিসা এবং গ্রিন কার্ড স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালের শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো জানান, এই পদক্ষেপটি মহামারিজনিত কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত মার্কিনীদের কর্মসংস্থান সৃষ্টি করবে। মার্কিন অভিবাসন দফতরের পরিসংখ্যান জানায়, ২০১৯ অর্থবর্ষে ১ লক্ষ ৩৩ হাজার বিদেশিকে এইচ-১ বি ভিসার অনুমোদন দেওয়া হয়েছিল। এর বেশিরভাগই ভারত ও চীনের দক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচকরা বলছে, করোনা ভাইরাসের মহামারিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র অভিবাসী আইন কঠিন করে তুলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code