সংসদের মেয়াদ দুই বছর বাড়ানোর প্রস্তাব দিলেন জাপার এমপি হাফিজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর সংসদ সদস্যদের কাজ করতে না পারার কথা তুলে ধরে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ একাদশ জাতীয় সংসদের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করেছেন।

বৃহস্পতিবার ( ০২ নভেম্বর ) জাতীয় সংসদে [পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানবলি) বিল, ২০২৩] এর ওপর আলোচনায় অংশ নিয়ে জাপার আরেক সংসদ সদস্য রওশন আরা মান্নানের বক্তব্যের সূত্র ধরে তিনি এ প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, ‘আমাদের দুই বছর এমনি নষ্ট হয়ে গেছে করোনাভাইরাসের কারণে। অনেক সময় নষ্ট হয়ে গেছে আমরা কাজ করতে পারি নাই।’

Manual6 Ad Code

এ সময় পাশ থেকে কয়েকজন সংসদ সদস্যকে বলতে শোনা যায় দুই বছরের বেশি। পরে রওশন আরা মান্নান বলেন, ‘প্রায় তিন বছর।’ তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যখন সবাই পরিচিতি পাচ্ছিলাম, মালাটালা নিয়ে এক বছর, কাজকর্ম ধরতে ধরতে এক বছর চলে গেল। পরের বছরই করোনা আরম্ভ হলো। তার পরের বছর করোনার কারণে ঘরে বসা। করোনা শেষে ধকল সামলাতে সামলাতে আরও এক বছর। তিন বছর আমরা কোনো কাজ করতে পারি নাই।’

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, ‘আমরা যারা এখানে আছি তাদের এ সময়টা নষ্ট হয়ে গেছে, কাজকর্ম করতে পারি নাই। আমাদের কথাটা যেন মনে থাকে। প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই।’

এ সময় রওশন আরা বলেন, ‘আবার আসতে পারি কি না, হয়তো দেখা হবে। তবে এত বড় জায়গায় আল্লাহর হুকুম ছাড়া এখানে কেউ আসতে পারে না। আবার আসব কি না জানি না। আজকে শেষ সংসদ।’

Manual1 Ad Code

হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমাদের সংসদ সদস্য রওশন আরা মান্নান বললেন দুই-তিন বছর নষ্ট হয়ে গেছে। উনি পরোক্ষভাবে সংসদের মেয়াদ দুই বছর বাড়িয়ে দেওয়ার কথা বলতে চাচ্ছেন। আমি যেটা বুঝেছি। উনি পরোক্ষভাবে বলেছেন, আমি সোজা মানুষ তো তাই সোজাভাবে বললাম। একটু বিবেচনা করে দেখতে পারেন।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code