বাংলাদেশের প্রশাসনিক পদে বড় রদবদল

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual4 Ad Code

বাংলাদেশের প্রশাসনিক পদে বড় রদবদল করেছে সরকার। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলীকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের মাধ্যমে তার চাকরি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

Manual1 Ad Code

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খানকে বদলি করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

Manual1 Ad Code

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা মো. আব্দুল মান্নানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

একই সঙ্গে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আমেনা বেগমকে বদলি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগ ও বদলির পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাংলাদেশের প্রশাসনিক পদে বড় রদবদল
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code