গান নিয়ে কিছু করতে যাচ্ছি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: নতুন বছরটা তাসনিয়া ফারিণের জন্য শুভ বটে। ক’দিন আগেই তার প্রথম সিনেমা মুক্তি পেলো। সেটাও আবার টলিউড থেকে। ‘আরো এক পৃথিবী’ নামের ছবিটি পাচ্ছে কলকাতাবাসীর প্রশংসা। তারও আগে ‘কারাগার’ সিরিজের দুই সিজনে মুগ্ধ করলেন দুই বাংলার দর্শকদের। সম্প্রতি আবার গান গেয়েও সবার চোখ কপালে তুলে দিলেন অভিনেত্রী। এরমধ্যেই নতুন প্রাপ্তি যোগ হলো তার ঝুলিতে। শিক্ষাজীবনের বড় একটি ধাপ পেরিয়ে পেলেন সমাবর্তন-স্বীকৃতি।

Manual6 Ad Code

বুধবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে স্নাতক ডিগ্রি লাভ করেছেন ফারিণ। যদিও তা সম্পন্ন হয়েছিল বছর তিনেক আগে। তবে করোনার কারণে সমাবর্তনে বিলম্ব হয়েছে বলে জানালেন অভিনেত্রী।

সমাবর্তনে গাউন-হ্যাট পরে উল্লাস করার স্বপ্ন থাকে প্রায় সব শিক্ষার্থীর মনে। ব্যতিক্রম নন ফারিণও। তিনি বলেন, ‘এই অনুভূতি অবশ্যই খুব ভালো। সমাবর্তন আরও অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেরি হলো। ২০১৯ সালেই আমার স্নাতক শেষ হয়েছিল, অবশেষে ২৩-এ এসে সমাবর্তন পেলাম। এখন মনে হচ্ছে, ফাইনালি গ্র্যাজুয়েট হলাম।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code