বাংলাদেশেও ফাইটার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: লাইন ধরে দেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন বলিউড তারকারা। শাহরুখ খান
দিয়ে শুরু, পরে সালমান খান ও রণবীর কাপুর এলেন। এবার আসছেন গ্রিক গড খ্যাত
হৃতিক রোশন। আগামী ২৫ জানুয়ারি দেশের সিনেমা হলে তাকে পাওয়া যাবে ‘ফাইটার’
ছবির সুবাদে।

Manual1 Ad Code

খবরটি নিশ্চিত করলেন ঢাকার নির্মাতা ও পরিবেশক অনন্য মামুন। তার উদ্যোগেই
দেশে হিন্দি ছবির আমদানি শুরু হয়েছে গেলো বছর। এবার তিনি হৃতিকের নতুন ছবিটি
নিয়ে আসছেন।

Manual6 Ad Code

মামুন বললেন, “আজ (২১ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পেয়েছি। ফলে
‘ফাইটার’ নিয়ে বড় কোনও প্রতিবন্ধকতা আর নেই। কেবল সেন্সর বাকি, সেটাও দ্রুত
হয়ে যাবে। ২৫ জানুয়ারি ভারত ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে
বাংলাদেশের দর্শকও ছবিটি দেখতে পারবেন।”

Manual4 Ad Code

আরও একটি চমকপ্রদ তথ্য দিলেন মামুন, এত দিন হিন্দি ছবিগুলো টু-ডি ভার্সনে
মুক্তি পেয়েছে। এবার ‘ফাইটার’র মাধ্যমে যুক্ত হচ্ছে থ্রি-ডি ভার্সনও। অবশ্য থ্রি-ডি
ভার্সন কেবল মাল্টিপ্লেক্সগুলোতেই দেখা যাবে। কারণ, সিঙ্গেল স্ক্রিনে এই
প্রযুক্তি এখনও আসেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code