ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করলো সার্বিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে সার্বিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক শুক্রবার এক বিবৃতিতে জানান, বিবাদমান কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করছে না বেলগ্রেড।

ডেসিক বলেন, ‘সার্বিয়া সেসব দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করে না, যা কোনো বিরোধ এবং সমস্যার কারণ হতে পারে। কিছু সংবাদমাধ্যমে এমন গুজব ছড়িয়েছে। আমি জোরালোভাবে বলতে চাই, এমন সিদ্ধান্ত আমরা কখনই নেব না।’

Manual5 Ad Code

একই ধরনের বিবৃতি সার্বিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আলাদাভাবে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ইউক্রেনে সংঘাত শুরুর পর থেকে রকেট, মাইন বা শেল কোনো পক্ষকে দেয়নি সার্বিয়া। বিতর্কিত কোনো পদক্ষেপ নেবে না বেলগ্রেড।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code