করোনাভাইরাসে দেশে আরও ১৪ প্রাণহানি, নতুন শনাক্ত ১২৭৪

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৪ জন।

Manual7 Ad Code

রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।..

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ২৭৪ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। আরও ১৪ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৬০ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ।  এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়।  এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code