আগামী সপ্তাহে ৪র্থ ডোজ টিকা দেবে চিলি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় তৃতীয় একটি বুস্টার ডোজ দিয়েও সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে না। তাই অনেক রাষ্ট্রই চতুর্থ ডোজ প্রয়োগের পরিকল্পনা করছে। চিলিও এর মধ্যে অন্যতম। দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, সোমবার থেকে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়া শুরু করা হবে।

Manual5 Ad Code

চিলিতে গত ছয় মাসের মধ্যে এ সপ্তাহে করোনার সর্বোচ্চ সংখ্যক দৈনিক সংক্রমণ ঘটেছে। ওমিক্রন আবির্ভাবের পূর্বে নতুন সংক্রমণ সনাক্তের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের মতো স্থিতিশীল ছিল।

পিনেরা বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বলেছেন, টিকা সুরক্ষা ছাড়া একজন ব্যক্তির সংক্রমিত হওয়ার আশঙ্কা ৬ গুণ বেশি ও বুস্টার ডোজ টিকা প্রাপ্ত ব্যক্তির তুলনায় সে ব্যক্তির আইসিইউ হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হওয়ার আশঙ্কা ২০ গুণ বেশি।

Manual7 Ad Code

চিলিতে টিকাদান প্রক্রিয়া ব্যাপকভাবে সফল হয়েছে। জনসংখ্যার ৮৭ শতাংশ সম্পূর্ণ টিকা এবং প্রায় ৬৭ শতাংশ বুস্টার ডোজ টিকা গ্রহন করেছে।

পিনেরা বলেন, অভিজ্ঞতায় দেখা গেছে যে, ভ্যাকসিন ও বুস্টারের কার্যকারিতা সময়ের সঙ্গে ও নতুন রূপের আবির্ভাবে হ্রাস পায়।

Manual6 Ad Code

কমপক্ষে ছয় মাস আগে শেষ ডোজ টিকা গ্রহনকারী ১২ বছরের বেশি বয়সীরাও ৭ ফেব্রুয়ারি থেকে ৫৫ বছরের বেশি বয়সী লোকদের সঙ্গে সোমবার থেকে চতুর্থ ডোজ টিকা গ্রহণ করতে পারবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code