ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

ক্রেতার দিক থেকে আইফোনের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। অ্যাপল সাধারণত চীন থেকে আইফোন আমদানির ওপর বেশি নির্ভরশীল। কিন্তু চীনের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করায় ভারত থেকে আইফোন আমদানি শুরু করেছে অ্যাপল। কারণ, ভারতে ট্রাম্পের শুল্কহার চীনের তুলনায় কম, মাত্র ২৬ শতাংশ।

সম্প্রতি এই প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক এড়াতে ভারত থেকে কয়েকটি কার্গো বিমানে ৬০০ টন আইফোন—অর্থাৎ প্রায় ১৫ লাখ ডিভাইস যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। রয়টার্সের একটি সূত্র জানিয়েছে, এটি অ্যাপলের একটি গোপন কৌশলের অংশ। এর মাধ্যমে তারা ট্রাম্পের শুল্ক এড়িয়ে যুক্তরাষ্ট্রে আইফোনের মজুত বাড়াচ্ছে।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, অ্যাপল ট্রাম্পের শুল্কের ধাক্কা এড়াতে চেয়েছিল। তাই চীনকে বাদ দিয়ে তারা উৎপাদনের কেন্দ্র হিসেবে ভারতকে বেছে নিয়েছে। এই লক্ষ্যে অ্যাপল ভারতের চেন্নাই বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্সের সময় ৩০ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টায় নামিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছে।

বিমানবন্দরে এমন ‘গ্রিন করিডোর’ ব্যবস্থা শুধু চীনের কিছু বিমানবন্দরে অ্যাপলের ব্যবহৃত মডেলের অনুকরণে তৈরি। একটি সূত্র ও একজন ভারতীয় সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্চ থেকে ছয়টি কার্গো জেট (প্রতিটির ধারণক্ষমতা ১০০ টন) চেন্নাই থেকে যুক্তরাষ্ট্রে গেছে। এর মধ্যে একটি এই সপ্তাহে নতুন শুল্ক কার্যকর হওয়ার সময় গিয়েছে।

Manual5 Ad Code

রয়টার্সের হিসাবে, একটি আইফোন-১৪ ও এর চার্জিং কেবলের প্যাকেজড ওজন প্রায় ৩৫০ গ্রাম। প্যাকেজিং বিবেচনায় ৬০০ টন ধারণক্ষমতার ছয়টি কার্গোতে প্রায় ১৫ লাখ আইফোন থাকতে পারে। অ্যাপল ও ভারতের বিমান চলাচল মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। এ ছাড়া কিছু সূত্র কথা বললেও গোপনীয়তার কারণে পরিচয় প্রকাশ করেনি।

Manual4 Ad Code

বিশ্বব্যাপী অ্যাপল বছরে ২২ কোটির বেশি আইফোন বিক্রি করে। প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের হিসাবে, যুক্তরাষ্ট্রে আমদানি করা আইফোনের পঞ্চমাংশ এখন ভারত থেকে আসে, বাকিগুলো চীন থেকে। ট্রাম্প চীনের ওপর শুল্ক ৫৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন। ৫৪ শতাংশ হারে আইফোন-১৬ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ৫৯৯ ডলার থেকে বেড়ে ২ হাজার ৩০০ ডলার হতো। এতে যাতে প্রতিষ্ঠানটির পণ্য বিক্রি ও ক্রেতাদের ওপর প্রভাব না পড়ে, তাই ভারতে উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

ভারতে অ্যাপলের আইফোন উৎপাদনের কাজ করে ফক্সকন। সম্প্রতি প্রতিষ্ঠানটি ভারতে অ্যাপলের উৎপাদন ২০ শতাংশ বাড়িয়েছে এবং বিমানের মাধ্যমে আমদানি করছে। এর জন্য শ্রমিকের সংখ্যাও বাড়ানো হয়েছে এবং ফক্সকনের চেন্নাই কারখানায় রোববার ছুটির দিনেও কাজ চলছে। সংশ্লিষ্ট দুটি সূত্র নিশ্চিত করেছে, এই কারখানা গত বছর ২ কোটি আইফোন তৈরি করেছে, যার মধ্যে আইফোন ১৫ ও ১৬ মডেল রয়েছে।
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্কের জবাবে চীন বসাল ৮৪যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্কের জবাবে চীন বসাল ৮৪

চীনের বাইরে উৎপাদনের কেন্দ্র হিসেবে ভারতকে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। ভারতে ফক্সকন ও টাটা তাদের দুই প্রধান সরবরাহকারী। এই দুই প্রতিষ্ঠান দেশটিতে মোট তিনটি কারখানা চালাচ্ছে এবং আরও দুটি নির্মাণাধীন। চেন্নাইয়ে দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স স্থাপনেও পরিকল্পনা করেছে অ্যাপল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারও অ্যাপলকে প্রয়োজনীয় সহায়তা করার নির্দেশ দিয়েছে।

কাস্টমস ডেটা অনুযায়ী, গত জানুয়ারিতে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ফক্সকনের আমদানি ছিল ৭৭০ মিলিয়ন ও ফেব্রুয়ারিতে ৬৪৩ মিলিয়ন ডলার, যা আগের চার মাসে ছিল মাত্র ১১০ থেকে ৩৩১ মিলিয়ন ডলার। আর এই দুই মাসে ৮৫ শতাংশের বেশি চালান গেছে শিকাগো, লস অ্যাঞ্জেলস, নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোতে। তবে এসব বিষয়ে ফক্সকনের কাছে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি।

Manual1 Ad Code

Desk: S

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code