আরেক দফা বাইডেনের গোপন ফাইলের সন্ধান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি গোপন নথি দ্বিতীয় আরেকটি স্থানে পাওয়া গেছে। প্রথম দফা রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া যায় তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যবহৃত তার ওয়াশিংটন ডিসির ব্যক্তিগত অফিসে। বুধবার আরেক দফা এমন নথি পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় গোপন নথি পাওয়ার বিষয়টি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস। গোপন নথি ভুল রক্ষণাবেক্ষণের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলা মোকাবিলা করছেন।

Manual3 Ad Code

বুধবার যেসব নথি পাওয়া গেছে সেগুলো কবে বা কোথায় পাওয়া গেছে তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এগুলো পেয়েছেন বাইডেনের এক সহযোগী।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code