অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই জন আমেরিকান। আমেরিকান ওই দুইজন হলেন যুক্তরাষ্ট্রের পল আর মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন।

 

Manual7 Ad Code

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই জন আমেরিকান। আমেরিকান ওই দুইজন হলেন যুক্তরাষ্ট্রের পল আর মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন।

Manual3 Ad Code

সোমবার বাংলাদেশ সময় বিকালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের এ পুরস্কার দেয় ।

Manual6 Ad Code

এ ঘোষণার মাধ্যমে শেষ হচ্ছে ২০২০ সালের নোবেল পুরস্কারের পর্ব। ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি।

Manual5 Ad Code

 

সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে গত বছর অর্থনীতিতে নোবেল জয়ের কৃতিত্ব দেখান ডাফলো। বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য গত বছর এই তিন মার্কিন অধ্যাপককে নোবেল পুরস্কার দেয়া হয়।

 

এর আগে গত সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code