নজরুল একাডেমি জিন্দাবাজার সিলেটে ” বাংলা সাহিত্যে প্রবাসী লেখকদের ভূমিকা শীর্ষক আলোচনাও গুণীজন সংবর্ধনা-অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

সোলেমান হোসেন চুন্নু সিলেট : সিলেট নজরুল একাডেমীতে বাংলা সাহিত্য প্রবাসী লেখকদের ভুমিকা ও শীর্ষক আলোচনা সভা ৩০ এপ্রিল ২০২৩ খ্রিঃ বাংলা সাহিত্য ফোরাম ইউকে এর প্রতিষ্ঠাতা ,যুক্তরাজ্য প্রবাসী কবি ও সংগঠক শাহ্ কামাল আহমেদ এর উদ্যোগে ” বাংলা সাহিত্যে প্রবাসী লেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনা -২০২৩ অনুষ্ঠিত হয়।পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা ঈসা তালুকদার। কবি ও সংগঠক লুৎফুর রহমান তারেক এর সঞ্চালনায় ও কবি শাহেদ বিন জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্যের এই নান্দনিক আয়োজনে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি শাহ্ আব্দুস সালাম।

Manual3 Ad Code

প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি ও গবেষক , প্রাক্তন উপসচিব ড. শেখ ফজলে এলাহী বাচ্চু।উদ্বোধক ছিলেন বরেণ্য কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কবি ও সংগঠক লুৎফুর রহমান চৌধুরী রাকিব। প্রধান আলোচক ছিলেন কবি ও লোকসাহিত্য গবেষক আবু সালেহ আহমদ।

বিশেষ আলোচকের বক্তব্য রাখেন লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, অধ্যাপক কবি নাজমুল আনসারী , লেখক ফোরাম সিলেট এর সভাপতি লেখক ও সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল। বক্তব্য রাখেন কবি ইমামুল ইসলাম রানা, কবি ও ছড়াকার পপী রশীদ ,কবি শামীমা সুলতানা , কবি ও শিক্ষাবিদ সামছুদ্দোহা ফজল সিদ্দিকী ,কবি ও গল্পকার শহিদুল ইসলাম লিটন, সংগঠক এম আহমেদ আমিম, তানিমুল ইসলাম তানিম ,হাসান রহমান টিপু , কবি আসআদ বিন মাতিন প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কবি নাহীদা চৌধুরী ,কবি দৈয়দ নিয়াজ,কবি আবুল খায়ের চৌধুরী ,কবি গিলেমান আলম ,কবি আব্দুল আজিজ চৌধুরী।কবি সাহিত্যিক ও গুণীজনদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।বক্তাগণ বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবাসী লেখকদের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি শুদ্ধ সাহিত্য চর্চার বিকাশে অবদান রাখতে কবি সাহিত্যিকদের এগিয়ে আসার আহ্বান জানান। সাহিত্য যাতে তার নিজস্ব গতিধারা থেকে বিচ্ছুৎ না হয় সেদিকেও মনোনিবেশ করার তাগিদ দেন।পরিশেষে সুন্দর এই আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য কবি শাহ্ কামাল আহমেদ এর ভূয়সী প্রশংসা করা হয়। আগামীতেও এই প্রয়াস যেনো অব্যাহত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়।শেষে অতিথিবৃন্দকে এবং আর্ত-মানবতায় বিশেষ অবদান রাখায় নীলিমা রক্তদান গ্রুপ ও অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code