এবার লেপার্ড-২’দেবে কানাডা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও জার্মানির পর এবার ইউক্রেনকে অত্যাধুনিক চারটি লেপার্ড-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ।

প্রতিরক্ষামন্ত্রী অনিতা বলেন, এই সহায়তা ইউক্রেনীয় সেনাদের গতি বাড়াবে এবং বেঁচে থাকার সুবিধা দেবে। পাশাপাশি কৌশলগত সুবিধা দেবে এই ট্যাংক। ইউক্রেনের আরও বেশি অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করবে এটি।

Manual1 Ad Code

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাস্ত করতে পশ্চিমা মিত্রদের কাছে বারবার উন্নত প্রযুক্তির ট্যাংক চেয়ে আসছিল কিয়েভ। অনেক নাটকীয়তার পর ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাতে রাজি হয় জার্মানি। যুক্তরাষ্ট্রও জেলেনস্কির সরকারকে ৩১টি শক্তিশালী আব্রামস’ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলে ধারণা করছেন পশ্চিমা বিশ্লেষকরা। ট্যাংক পাঠানোর তালিকায় এবার যুক্ত হলো কানাডাও।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code