লটারি বিজয়ীর টিকিট চুরি নিয়ে তুলকালাম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: প্রায় ২০০ কোটি ডলারের মার্কিন পাওয়ারবল লটারি বিজয়ীর বিরুদ্ধে টিকিট চুরির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রে। যদিও ক্যালিফোর্নিয়ার লটারি কর্তৃপক্ষ বলছে, তারা সঠিক বিজয়ীকেই চিহ্নিত করেছে। শনিবার (২৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

গত বছর নভেম্বরে লটারিটির টিকিট কিনেছিলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এডউইন ক্যাস্ট্রো। কিন্তু এখন সেখানকারই বাসিন্দা জোসে রিভেরা দাবি করেছেন, লটারির টিকিট তার কাছ থেকে চুরি করেছেন এডউইন। তাই লটারির এই বিপুল অংকের অর্থ এখন নিজের বলে দাবি করছেন তিনি।

Manual2 Ad Code

ইতোমধ্যে আলহামব্রা শহরের আদালতে মামলা দায়ের করেছেন রিভেরা। দাবি করেছেন, তার কাছ থেকে টিকিটটি চুরি হয়েছিল। কিন্তু টিকিটটি কীভাবে ক্যাস্ট্রোর কাছে গেলো এ নিয়ে কিছু কোনও ব্যাখ্যা দিতে পারেননি।

Manual8 Ad Code

এ ঘটনায় তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া দেখাননি ক্যাস্ট্রো। তবে ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ বলছে, লটারির ফল প্রকাশের আগে তারা যাচাই করেই সঠিক বিজয়ীর নাম ঘোষণা করেছেন।

মাত্র ২ ডলারের বিনিময়ে কেনা যায় পাওয়ারবল লটারির টিকিট। ১৯৯২ সাল থেকে যুক্তরাষ্ট্রের ৪৫ রাজ্যে এই লটারি চালু রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code