ইউক্রেনকে আরও ৫ হাজার ৪শ কোটি ডলার দিচ্ছে ইইউ

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন অফিস: ইউক্রেনকে আরও ৫ হাজার ৪শ কোটি ডলার মূল্যের সহায়তা দিচ্ছে
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ বিষয়ে একমত হয়েছেন
ব্লকের নেতারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে ইইউ নেতাদের কাউন্সিলের
সভাপতি চার্লস মিশেল বলেছেন, ২৭ ইইউ সদস্যই ইউক্রেনের জন্য আরও ৫ হাজার
৪শ কোটি ডলার সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছেন।

তিনি বলেন, ‘এটি ইউক্রেনের জন্য অটুট, দীর্ঘমেয়াদি এবং অনুমানযোগ্য তহবিল।
এসময় তিনি আরও বলেন, ইউক্রেনের সমর্থনে নেতৃত্ব ও দায়িত্ব নিচ্ছে ইইউ। আমরা
জানি এর গুরুত্ব কী।

Manual8 Ad Code

ইউক্রেনের সামরিক সহায়তা ইস্যুতে আলোচনা করার জন্য বৃহস্পতিবার একটি শীর্ষ
সম্মেলন করেছিলেন ইইউ’র নেতারা। ওই বৈঠকের পরই ইউক্রেনকে এই সহায়তা
প্যাকেজ প্রদানে সম্মত হন তারা।

Manual1 Ad Code

বৈঠকের আগেও শঙ্কা ছিল, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই সহায়তার
অনুমোদন আটকে দেবেন। কেননা, এর আগেও ডিসেম্বরে ইউরোপিয়ান সামিটে এই
সহায়তা প্যাকেজ নিয়ে আলোচনা হলে তাতে অসম্মতি জানিয়েছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code