জ্বালানির বাজারে নেতৃত্বে আসছে কানাডা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

কানাডা প্রতিনিধি: এক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক রাজনীতি-অর্থনীতির প্রায় সব হিসাব বদলে যাচ্ছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মূল জায়গা হচ্ছে রাশিয়ার জ্বালানি। কারণটা সবাই জানেন, বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া। ইউরোপের ৪০ শতাংশ গ্যাস আসে রাশিয়া থেকে। এই গ্যাস দিয়ে তাদের শিল্পকারখানা পরিচালিত হয়, সেই সঙ্গে শীতকালে ঘর গরম রাখতে গ্যাসের বিকল্প নেই। কাজেই রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা দিয়ে ইউরোপ ভালোরকম বিপদে পড়েছে। আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের দাম বেড়ে গেছে।

Manual1 Ad Code

এ মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাজ্যের। দেশটিতে তেল-গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে, অনেক মানুষ জ্বালানি দারিদ্র্যের কবলে পড়বে। আসন্ন শীতে পরিস্থিতির আরও অবনতি হবে।

বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে শীর্ষ ছয়টি দেশের মধ্যে কানাডা অন্যতম। শীর্ষস্থানে কিন্তু রাশিয়া নয়, আছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দ্বিতীয়। তবে ভৌগোলিক নৈকট্য ও ঐতিহাসিক নানা কারণে রাশিয়ার কাছ থেকে ইউরোপের গ্যাস নেওয়া সহজ। এত দিন তা–ই হয়ে আসছে। তবে যুদ্ধের এই পরিবর্তিত বাস্তবতায় এখন কানাডার নামও সামনে চলে আসছে। তারা এখন ইউরোপের কৌশলগত মিত্রদের সহযোগিতা করতে প্রস্তুত। স্বয়ং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আল–জাজিরাকে বলেছেন, জার্মানির সঙ্গে এলএনজি রপ্তানির বিষয়ে কানাডার আলাপ-আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, ‘স্বল্প মেয়াদে বৈশ্বিক গ্যাস সরবরাহ বৃদ্ধিতে আমরা সক্ষমতা বৃদ্ধি করব, অর্থাৎ সরাসরি ইউরোপে এলএনজি রপ্তানি করা যায় কি না, তার পথ খুঁজে দেখব’।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code