সাড়ে ৫ হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেনীয় বাহিনী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ডনেস্ক অঞ্চলের লিমান শহরের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে থাকা রুশ বাহিনীকে ঘেরাও করেছে ইউক্রেনের যোদ্ধারা। কিয়েভের দাবি, লিমানে প্রবেশ করেছে সেনারা। পুতিন ডনেস্ককে রাশিয়ার সঙ্গে সংযুক্তের ঘোষণার মধ্যেই এ খবর এলো।
ইউক্রেনের সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র সের্হি চেরেভাতি বলেছেন, ‘লিমান এলাকায় রাশিয়ার সেনাদের ঘাঁটি ঘিরে রাখা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, শহরের প্রবেশদ্বারে হলুদ-নীল জাতীয় পতাকা উচিয়ে রেখেছে ইউক্রেনের দুই সেনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code