তাইওয়ান প্রণালীতে শান্তি বিপন্ন হচ্ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ান প্রণালীতে সামরিক বিমান ওড়ানোর পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তি বিপন্ন করার অভিযোগ করেছে চীন। সোমবার সংবেদনশীল এই জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ওড়ানো হয়েছে। মার্কিন নৌবাহিনী দাবি করেছে, আন্তর্জাতিক আকাশসীমায় তাদের বিমান উড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

চীনের সেনাবাহিনী পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)-এর পূর্বাঞ্চলীয় কমান্ড বলেছে, তারা পি-৮এ পসেইডন টহল ও নজরদারি বিমানের গতিপথ নিবিড় পর্যবেক্ষণে রেখেছিল।এক সংক্ষিপ্ত বিবৃতিতে পিএলএ বলেছে, তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইচ্ছাকৃত, আঞ্চলিক পরিস্থিতিকে বিঘ্নিত এবং শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করেছে। আমরা এর দৃঢ় নিন্দা জানাই।

Manual1 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়েছে, কমান্ডের সেনারা সব সময় সর্বোচ্চ সতর্ক আছে এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সপ্তম বহরের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন উড়োজাহাজ আন্তর্জাতিক আকাশসীমায় উড়েছে এবং এমন উড়ান অব্যাহত থাকবে। তাইওয়ান প্রণালীসহ আন্তর্জাতিক আইন অনুমোদন এমন যেকোনও স্থানে কার্যক্রম অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code