বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আল্টিমেটাম ট্রাম্পের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আগামী এক মাসের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বড় পরিবর্তন আনার আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি করতে তারা ব্যর্থ হলে স্থায়ীভাবে সংস্থাটিতে মার্কিন তহবিল বাতিল করা হবে। এতে যুক্তরাষ্ট্রের সদস্যপদও পুনরায় বিবেচনা করা হবে। সোমবার সংস্থাটির প্রধানকে লেখা এক দীর্ঘ চিঠিতে নিজের এমন মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

Manual5 Ad Code

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। ট্রাম্পের অভিযোগ, করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা যথেষ্ট নয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার বিশ্বাসযোগ্য প্রতিবেদনকে তারা অব্যাহতভাবে অবজ্ঞা করেছে। উল্টো দফায় দফায় বেইজিং-এর প্রশংসা করেছে তারা। চিঠিতে ট্রাম্প লিখেছেন, এটা স্পষ্ট যে আপনার এবং আপনার সংস্থার দফায় দফায় ভুলের কারণে পুরো বিশ্বকে মহামারিতে চরম মূল্য দিতে হচ্ছে। এ থেকে বেরিয়ে এসে সামনে অগ্রসর হওয়ার একমাত্র উপায় হচ্ছে, সংস্থাটিকে চীনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code