অস্ট্রেলিয়ার সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করবে জাপান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: অস্ট্রেলিয়ার সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করবে দেশটির এশীয় মিত্র জাপান। শনিবার অস্ট্রেলিয়ার পার্থে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ সময় এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চীনের বৃহত্তর প্রভাব মোকাবিলায় নিরাপত্তা সম্পর্ক জোরদারে সম্মত হয় দুই দেশ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
আলবানিজ বলেন, শক্তিশালী নিরাপত্তা অংশীদারিত্বের অংশ হিসেবে জাপানের সামরিক বাহিনী অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের পাশাপাশি উত্তর অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ ও অনুশীলন সম্পন্ন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code