যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের তাণ্ডব, ৫ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মহামারি করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার তাণ্ডব চালালো শক্তিশালী ঝড় হারিকেন ইসাইয়াস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঘণ্টাখানেকের ঝড়ে নিউইয়র্কসহ দেশটির বিভিন্ন স্থানে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। উত্তর ক্যারোলাইনা থেকে নিউইয়র্ক পর্যন্ত উপকূলীয় অঙ্গরাজ্যগুলোর প্রায় ৩৪ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে অনেক গাছপালা। বিবিসি জানিয়েছে, ঘূর্ণিঝড় ইসাইয়াস মঙ্গলবার ভোরে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে উত্তর ক্যারোলাইনার উইলমিংটন ও দক্ষিণ ক্যারোলাইনার মার্টল সৈকতে আঘাত হানে। ঝড়টি এদিন দুপুরে সর্বশেষ আঘাত হানে নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির শক্তি কমে আসতে শুরু করে। মাত্র ৪০ মাইল বেগে ঝড়টি উত্তরমুখী হয়ে কানাডার দিকে বয়ে গেছে। এর আগে মাত্র ঘণ্টাখানেকের মধ্যে নিউইয়র্কে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসাইয়াস। নিউইয়র্কে এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ মাইল। শহরের বিভিন্ন স্থানে সড়কে ও গাড়ির উপর গাছ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। কোথাও কোথাও ঘর-বাড়িও ভেঙে পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code