শনির দশায় ইতালির বাংলাদেশ কমিউনিটি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code
স্টাফ রিপোর্টারঃশনির দশায় ইতালির বাংলাদেশ কমিউনিটি। ইতালি প্রবাসীদের জন্য শনিবারের নতুন দুঃসংবাদ রাজধানী রোমের অন্যতম প্রধান বাংলাদেশি অধ্যুষিত এলাকা পিয়াৎসা ভিত্তোরিও থেকে। বাংলাদেশিদের কাছে ‘ভিক্টোরিয়া বাজার’ হিসেবে বহুল পরিচিত নগরীর ব্যস্ততম ৭ হাজার স্কয়ার মিটার আয়তনের বিশাল বাজার (মেরকাতো এসকুইলিনো) আজ শনিবার বিকেল ৬টা থেকে ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। কোভিড-১৯ নতুন করে সংক্রমণের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পাবার প্রেক্ষিতে এখানকার কাঁচাবাজারের পাশাপাশি কাপড়চোপড়ের মার্কেটও বন্ধ করে দেয়া হয়েছে।
ভিত্তোরিও’র মেরকাতো এসকুইলিনোতে যারা কাজ করেন মালিক-শ্রমিক অধিকাংশই সেফটি মাস্ক ব্যবহার না করায় এবং বাজারে প্রতিদিন শতশত ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় না রাখায় মিউনিসিপ্যাল পুলিশের বিশেষ টিম আপামর জনগণের জীবন রক্ষায় অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়। ১৮৭টি দোকানে প্রায় ৩৭০ জন কাজ করতেন রোমের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন সন্নিকটের এই মার্কেটে। এসব দোকানের একটি বড় অংশ বাংলাদেশি মালিকানাধীন। কাজও করেন বাংলাদেশিরাই। বাজারের সুপারভাইজারকে বড় অংকের জরিমানা করা হয়েছে ইতোমধ্যে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code