বাংলাদেশি সাংবাদিককে অপহরণ, মালয়েশিয়ায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

পজিটিভ নেটওয়ার্ক ইউএস:

মালয়েশিয়ান পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে এক বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে উঠেছে। সন্দেহভাজন তিনজনের মধ্যে ইতোমধ্যে একজনকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও বাকি দুই জনের বিরুদ্ধেও তদন্ত চলছে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার পুলিশ কন্টিনজেন্ট সদর দপ্তরে এ তথ্য জানিয়েছেন কুয়ালালামপুর পুলিশপ্রধান আলাউদ্দিন আব্দুল মজিদ।

Manual4 Ad Code

পুলিশের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ৭ নভেম্বর এই অপহরণের ঘটনা ঘটে। তিন দিন পর ৯ নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। অপহৃত সাংবাদিক একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করতেন। পাশাপাশি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও করতেন তিনি। তবে নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ। বিবৃতিতে সেলাঙ্গর রাজ্যের পুলিশ প্রধান দাতুক হুসেইন ওমর খান বলেন, থানায় দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর রাতে ক্লাং উপত্যকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছে। তবে তদন্তের স্বার্থে ওই বাংলাদেশির নামও প্রকাশ করেনি পুলিশ। গ্রেপ্তারকৃত তাদের দুদিনের জন্য রিমান্ড নেওয়া হয়।

Manual2 Ad Code

ভুক্তভোগী ওই সাংবাদিক সংবাদমাধ্যমকে জানান, মানি লন্ডারিং ও সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সাথে প্রতারণা নিয়ে কাজ করায় তাকে অপহরণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৩ নভেম্বর সোমবার এক বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে স্থানীয় তিন সরকারি কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেপ্তারের তথ্য জানায় দেশটির পুলিশ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code