অস্ত্রের জন্য ইরানের দিকে হামাগুড়ি দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনজুড়ে বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে রাশিয়া। সম্প্রতি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে দেশটির অনেক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে, ফলে ব্ল্যাকআউটের কবলে বহু জায়গা। এ নিয়ে সতর্ক করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সচেতন হতে হবে।

মঙ্গলবার রাতের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যেখানে সম্ভব হচ্ছে বিদ্যুৎ পুনরুদ্ধারে আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি।

Manual1 Ad Code

ইউক্রেনে হামলা জোরদারের জন্য ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করছে মস্কো। সিএনএন-এর সঙ্গে আলাপকালে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডিং জেনারেল মার্ক হার্টলিং অভিযোগ করে বলেন, পুতিনের বাহিনী এখন ফাঁপা। সামরিক সরঞ্জাম ও জনবল উভয় দিক থেকেই তাদের এই দশা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শাহেদ-১৩৬ ড্রোনের জন্য তাদের এখন ইরানের কাছে হাত পাততে হচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code