মিয়ানমারের জেট ফুয়েলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মিয়ানমারের সামরিক সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। নতুন নিষেধাজ্ঞায় দেশটির যুদ্ধ বিমানের জ্বালানি (জেট ফুয়েল) ক্রয়ের সঙ্গে জড়িত বা এতে সহায়তা দানকারী বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসামরিক জনগণের ওপর সেনাবাহিনীর বিমান হামলার কথা উল্লেখ করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

২০২০ সালের নভেম্বরে জালিয়াতির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই নির্বাচনে জয়ী হয়েছিল দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল। কিন্তু ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখল করে সু চিকে বন্দি করে। এরপর গণতন্ত্রপন্থীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালিয়ে আসছে। ধারণা করা হয়, এখন পর্যন্ত এখন পর্যন্ত ৩ হাজার ৯০০ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন। এসব পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র ও অপর পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সামরিক নেতাদের ওপর একাধিক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code