অযোগ্য বললেন নিকি হ্যালি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:
নিকি হ্যালিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির
সঙ্গে গুলিয়ে ফেলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর তার মানসিক
সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিকি হ্যালি। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের
ক্যাপিটল হিলে ট্রাম্পের উসকানিতে যে সহিংস দাঙ্গা হয়, তা থামাতে ব্যর্থতার জন্য
নিকি হ্যালিকে দায়ী করেন ট্রাম্প।
গতকাল রোববার ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের বিষয়ে প্রশ্ন তোলেন নিকি হ্যালি। এ
খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Manual1 Ad Code

হ্যালি ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার অধীনে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসাবে
দায়িত্ব পালন করেছিলেন হ্যালি। তিনি দাবি করেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য
প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মানসিকভাবে অযোগ্য ছিলেন। ২০২১ সালে ইউএস
ক্যাপিটালের ৬ জানুয়ারি বিদ্রোহ বন্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য ট্রাম্প তাকে
দোষারোপ করার পরে হ্যালি তার তাকে এই কথা বলেন।।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন নিয়ে সর্বশেষ
তিনজন প্রার্থীর লড়াই চলছে। তারা হলেন— সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, জাতিসংঘে
নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন
ডি’স্যান্তোস। তাদের মধ্যে এবার প্রথম প্রাইমারি নির্বাচন হবে নিউ হ্যাম্পশায়ার
রাজ্যে। সেই নির্বাচনের কয়েক দিন আগে শুক্রবার বক্তব্য রাখেন ট্রাম্প। এ সময়
তিনি নিকি হ্যালি আর ন্যান্সি পেলোসিকে গুলিয়ে ফেলেন। যখন ৬ জানুয়ারিতে
ক্যাপিটল হিলে দাঙ্গা হয়েছিল, তখন প্রতিনিধি পরিষদের স্পিকার ছিলেন ডেমোক্রেট
ন্যান্সি পেলোসি, নিকি হ্যালি নন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code