সিলেটে গোলাপগঞ্জের কৃতি ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন

লেখক: Rumie
প্রকাশ: ৩ মাস আগে

Manual4 Ad Code

সিলেট প্রতিনিধি:গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখে সিলেটের হাওয়া পাড়ায় অবস্থিত সাহিত্য ক্যাফেতে পান্ডুলিপি প্রকাশনীর আয়োজনে লেখক কামরুন্নাহার চৌধুরী শেফালি রচিত “গোলাপগঞ্জের কৃতি ও স্মৃতি” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত থেকে আগত বিশিষ্ট কবি ড. তৈয়বুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পান্ডুলিপি প্রকাশনীর কর্ণধার বায়েজিদ মাহমুদ ফয়সাল এবং সঞ্চালনায় ছিলেন টাচ সিলেটের জালাল জয়।বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেন সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক ও কলামিস্ট জনাব আফতাব চৌধুরী, প্রিন্সিপাল পিডিজি এম আতাউর রহমান পীর এবং সাবেক অধ্যক্ষ জনাব কালাম আজাদ।এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলার অসংখ্য কবি, লেখক ও সাহিত্য অনুরাগীর উপস্থিতিতে এটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।মনোমুগ্ধকর পরিবেশ, সাহিত্যপ্রেমীদের আন্তরিক অংশগ্রহণ এবং বইপ্রেমের আবহে অনুষ্ঠানটি এক আনন্দঘন সন্ধ্যায় রূপ নেয়, যা উপস্থিত সকলের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code