ফেরত পাঠানো ১০৪ বাংলাদেশিকে ক্ষতিপূরণ দেবে ফ্লাই দুবাই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের ইমিগ্রেশন পলিসি না মেনেই ১০৪ প্রবাসী বাংলাদেশিকে বোর্ডিং পাশ দিয়ে দুবাই নিয়ে যায় ফ্লাই দুবাই। আর এরপরই সবাইকে বাংলাদেশে ফেরত পাঠায় দুবাই ইমিগ্রেশন পুলিশ।

Manual7 Ad Code

এমন গাফিলতি করায় ওই প্রবাসী বাংলাদেশিদের ক্ষতিপূরণ দেবে ফ্লাই দুবাই। সবার টিকিটের টাকা ফেরতসহ আনুষঙ্গিক খরচ বাবদ অতিরিক্ত ৩৫০০ টাকা দেবে বিমান সংস্থাটি।

Manual4 Ad Code

গতকাল রবিবার (১১ অক্টোবর) ফ্লাই দুবাইকে এই ক্ষতিপূরণ দিতে বাধ্য করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান।

Manual3 Ad Code

ভোগান্তির শিকার যাত্রীদের উপস্থিতিতে শুনানির পর ফ্লাই দুবাই কর্তৃপক্ষ ফেরত আসা মোট ১০৪ জন যাত্রীর প্রত্যেককে আগামী ১৮ অক্টোবরের মধ্যে ক্ষতিপূরণ বাবদ টিকিটের ক্রয়মূল্য এবং অন্যান্য খরচ বাবদ আরও ৩৫০০ টাকা করে প্রদানের লিখিত অঙ্গীকার করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code