বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

করোনাভাইরাস (কোভিড-১৯)পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফর না করতে চূড়ান্তভাবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার। এছাড়াও দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশ আফগানিস্তান, ভারত ও ভুটানে মার্কিন নাগরিকদের জন্য অভিন্ন মাত্রা বা লেভেলের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।

Manual3 Ad Code

সস্প্রতি স্টেট ডিপার্টমেন্টের জারি করা লেভেল ফোর ট্রাভেল এডভাইজরি বা রেড এলার্টে বলা হয়েছে, এ মুহূর্তে বাংলাদশ সফর না করতে মার্কিন নাগরিকদের চূড়ান্তভাবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার। একই সঙ্গে এশিয়ার আরও তিনটি রাষ্ট্র আফগানিস্তান, ভারত ও ভুটানের ক্ষেত্রে অভিন্ন মাত্রা বা লেভেলের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

Manual4 Ad Code

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সর্বশেষ গত ৬ আগস্ট ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়েছে। সেখানে বিভিন্ন দেশের কোভিড-১৯ পরিস্থিতি ছাড়াও ক্রাইম রেট, সন্ত্রাসের ঝুঁকি, বিভিন্ন গোষ্ঠীর বা দলের অভ্যন্তরীণ বা উপদলীয় কোন্দল এবং বিদেশিদের অপহরণের আশঙ্কার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

বাংলাদেশের ক্ষেত্রেও সতর্কতার মাত্রা বা লেভেল অপরিবর্তন রেখে উচ্চ সতর্কতা অবলম্বনে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে স্টেট ডিপার্টমেন্টের নোটিশে উল্লেখ করা হয়েছে।

বড় শহরগুলোতে পেটি ক্রাইম অর্থাৎ ছিনতাই, লুট, অপদস্ত করা বা ড্রাগ ট্রাফিকিংয়ের ঘটনা ঘটে। তাও স্থান এবং সময় বিবেচনায় ঝটিকা বা আচমকা ঘটনাগুলো ঘটে যায়। সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত ঘটনাগুলোও আচমকাই ঘটে। ফলে সার্বিক পরিস্থিতি পর্যলোচনায় উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে- এসব দেশ সফর করতে পারেন এমন মার্কিন নাগরিকদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code