সিলেটের রায়হান হত্যার বিচার দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকেলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশি আমেরিকান কমিউনিটি এই মানববন্ধনের আয়োজন করে। সমাবেশে রায়হান হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টািন্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসি বাংলাদেশিরা। সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে সম্প্রতি পুলিশি হেফাজতে ৩৪ বছরের যুবক রায়হান আহমদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। মানববন্ধন থেকে এ নির্মম হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বক্তারা রায়হানের অবুঝ শিশু সহ তার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। প্রয়োজনে নিহত রায়নের স্ত্রী ও সন্তানকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার উপায় বের করারও পরামর্শ দেন কেউ কেউ। এসআই আকবরসহ রায়হান হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

Manual1 Ad Code

এ সময় বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, ডা. জুন্নুন চৌধুরী, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, কমিউনিটি এক্টিভিষ্ট মার্কস হোম কেয়ার ব্রঙ্কস শাখা ম্যানেজার আলমাস আলী, আব্দুল গাফফার চৌধুরী, আহবাব চৌধুরী খোকন, মিয়া মো. দাউদ, নুরে আলম জিকু, মঞ্জুর চৌধুরী জগলুল, এ ইসলাম মামুন, এমডি আলাউদ্দিন, ইফতেখার সিরাজ, আরশাদ আলী বাবুল, জালাল চৌধুরী, সারোয়ার চৌধুরী, সিপিএ জাকির চৌধুরী, পল্লব সরকার প্রমুখ। বাংলাদেশি আমেরিকান কমুউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক নজরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে রায়হানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন আলমাস আলী।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রায়হান হত্যা প্রমান করে বাংলাদেশ পুলিশি রাষ্ট্রে পরিনত হয়েছে। যাকে খুশি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। অত্যাচার নির্যাতন করছে। হত্যা করছে। কেউ প্রতিবাদ করতে পারছে না। রায়হানের মতো নিরাপরাধ যুবককে হত্যা করা হলে আমরা আমাদের পরিবারের সদস্যদের নিয়ে শঙ্কিত। বক্তারা আরও বলেন, আমরা এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। বিশেষ করে খুনি পুলিশ অফিসারের ফাসি চাই।
বাংলাদেশি আমেরিকান কমিউনিটির ১২টি সংগঠন যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। আয়োজক সংগঠনগুলো হচ্ছে, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভী বাজার, হৃদয়ে বাংলাদেশ, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্ক, রংধনু সোসাইটি অব ব্রঙ্কস, বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশি কমুউনিটি অব নর্থ ব্রঙ্কস, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, ব্যান্ডস, বাংলাদেশি ইন্টারন্যাশনাল কমিউনিটি, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code