ভারত কেন যুক্তরাষ্ট্রের সামরিক মিত্র’ হচ্ছে না

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: বিশ্বের দুটি বৃহত্তম জনসংখ্যার দেশ ও এশিয়ার প্রতিবেশী দুটি রাষ্ট্রের মধ্যে উত্তেজনায় চীনের শক্তি বৃদ্ধিতে সতর্ক হয়ে যুক্তরাষ্ট্র ও অপর পশ্চিমা দেশগুলোর ঘনিষ্ঠ হয়েছে ভারত। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অভূতপূর্ব পদক্ষেপ নিলেও ঐতিহ্যগতভাবে জোট নিরপেক্ষ নয়াদিল্লির যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক প্রতিরক্ষা বা সামরিক জোট গড়ে তুলেনি। অদূর ভবিষ্যতেও এমন কিছুর সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন সাময়িকী নিউজউকের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

Manual4 Ad Code

চীনে ভারতের সাবেক রাষ্ট্রদূত অশোক কান্ত বলেছেন, আসলে আমরা ভারত ও যুক্তরাষ্ট্র স্বাভাবিক মিত্র বলে মনে করি। কিন্তু একটি কোনও সামরিক জোট নয়।

Manual8 Ad Code

অশোক কান্ত বলেন, আমরা দুই শতক ঔপনিবেশিক শাসনের অধীনে ছিলাম। এরপর আমরা বিশ্বের একটি জনবহুল দেশ হিসেবে আবির্ভূত হই। এটি ছিল উদ্ভাবনী গণতন্ত্র, বহু সংস্কৃতির এবং উন্মুক্ত সমাজ। শীতল যুদ্ধের সময় আমরা সিদ্ধান্তে উপনীত হই যে, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোনও পরাশক্তির অনুসারি হওয়া উচিত হবে না ভারতের। এটি উভয় দেশের জন্য কাজে আসবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code