নিউইয়র্কে বিশ্বের বৃহত্তম রত্ন পাথর নিলামে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: নিলামে উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রুবি (রত্ন পাথর)। নিউইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলস অকশনে উঠতে যাচ্ছে এটি। ৫৫ দশমিক ২২ ক্যারেট ওজনের এই রুবির নাম ইসত্রেলা ডি ফিউরা। সোথবিস এটির দাম নির্ধারণ করেছে ৩ কোটি মার্কিন ডলার। এর চেয়ে বেশি দামে বিক্রি হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রুবি। কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস মোজাম্বিকের একটি খনিতে এটি আবিষ্কার করে। এটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সোথবিসের নিলামকারী উনি কিম।

Manual6 Ad Code

এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫.৫৯ ক্যারেটের ওই রুবি মিয়ানমারে আবিষ্কার করা হয়। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় সেটি। এটাই এত দিন পর্যন্ত সবচেয়ে দামি রুবির রেকর্ড দখল করে রেখেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code