হবিগঞ্জ চুনারুঘাট উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জ চুনারুঘাট উপজেলায়  নানার বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল অবুঝ শিশু ইভা আক্তার (৭)। ইভা শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের আল আমিন মিয়ার কন্যা। রোববার রাত ৯ টার দিকে উপজেলার পানছড়ি আশ্রয়ন প্রকল্পে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরিদল। পরে মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, শিশু ইভা শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও সে তার পরিবারের সদস্যদের সাথে পানছড়ি আশ্রয়ন প্রকল্প কালীনগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে খেলাধুলার এক পর্যায়ে রাত ৮ টার দিকে সে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। এদিকে, শিশু ইভার এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছে না তার স্বজনরা। লাশ উদ্ধারের পর থেকেই কান্নায় ভেঙ্গে পড়ছেন তারা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code