নিখোঁজের অভিযোগ করে স্ত্রী হত্যায় লন্ডনে গ্রেফতার বাংলাদেশি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন অফিস: যুক্তরাজ্যের পূর্ব লন্ড‌নের বাঙালিপাড়ায় পপলারে সোমা বেগম (২৪) নামের এক নারীর নিখোঁজের অভিযোগ তদন্ত করতে গিয়ে তার স্বামী আমনান রহমান নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ৩০ এপ্রিল লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাছে তার স্ত্রী নিখোঁজ বলে জানান অভিযুক্ত স্বামী। পরে নিখোঁজের তদন্ত করতে গিয়ে হত্যার অভিযোগে পুলিশ তাকে বুধবার গ্রেফতার করেছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত তার মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেনি পুলিশ।

Manual2 Ad Code

সোমা বেগমের স্বজনদের কাছ থেকে জানা গেছে, যুক্তরাজ্যে বসবাসের বৈধ কাগজপত্র ছিল না আমনানের। বাংলাদেশের সুনামগঞ্জের মেয়ে সোমার সঙ্গে তার আত্মীয়তা রয়েছে। নিজে বৈধ না হওয়ায় প্রায় চার বছর আগে চুক্তি করে অন্য ব্যক্তির স্ত্রী হিসেবে কাগজপত্র দেখিয়ে সোমাকে লন্ডনে নিয়ে আসেন তিনি। লন্ডনে আসার আগে টেলিফোনে তাদের বিয়ে হয়। কিন্তু লন্ডনে আইনগতভাবে তাদের বিয়ে নিবন্ধনের সুযোগ ছিল না।

স্বজনরা আরও জানান, ৪৫ বছর বয়সী আমনানের সঙ্গে ২৫ বছর বয়সী সোমার দাম্পত্য জীবনে বিভিন্ন কারণে গত দুই বছর ধরে দ্বন্দ্ব বিরাজমান ছিল। বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন করতেন তিনি। কয়েক দিন ধরে তিনি সোমা নিখোঁজ বলে দাবি করতে থাকেন। পরে স্বজনদের চাপে ৩০ এপ্রিল পুলিশের কাছে সোমা নিখোঁজ বলে জানান তিনি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code